প্রিন্ট এর তারিখঃ Nov 16, 2026 ইং || প্রকাশের তারিখঃ Nov 15, 2026 ইং
দেশ টিভির প্রতিনিধি মোহাম্মদ সেলিম হাওলাদার-কে কুয়েত বাংলা প্রেস ক্লাব এর সংবর্ধনা

দেশ টিভির প্রতিনিধি মোহাম্মদ সেলিম হাওলাদার-কে কুয়েত বাংলা প্রেস ক্লাব এর সংবর্ধনা
কুয়েত প্রতিনিধি,
আহমেদ রবিন,
দীর্ঘদিন বাংলাদেশে অবস্থান শেষে পুনরায় কর্মস্থল কুয়েতে ফিরেছেন জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল দেশ টিভির কুয়েত প্রতিনিধি মোহাম্মদ সেলিম হাওলাদার । সম্প্রতি কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে তাকে ফুল দিয়ে সংবর্ধনা ও ফুলেল শুভেচ্ছা জানান কুয়েত বাংলা প্রেস ক্লাবের নেতৃবৃন্দরা ।
বিমানবন্দরের লাউঞ্জের বাইরে কুয়েত বাংলা প্রেস ক্লাব- এর সাধারণ সম্পাদক ও বৈশাখী টেলিভিশনের কুয়েত প্রতিনিধি রফিকুল ইসলাম। এর নেতৃত্বে সাংবাদিক নেতৃবৃন্দ তাকে স্বাগত জানান।
এ সময় উপস্থিত ছিলেন কুয়েত বাংলা প্রেস ক্লাব এর প্রধান উপদেষ্টা ও আরটিভি-র কুয়েত প্রতিনিধি মুহাম্মদ জালাল উদ্দিন ও বাংলা প্রেস ক্লাবের উপদেষ্টা ও স্কাই টার্চ ট্রাভেলস এন্ড ট্যুরিজমের কর্ণধার হুসনে মোবারক । এবং বাংলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক ও মোহনা টেলিভিশনের কুয়েত প্রতিনিধি জিয়াউর রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন স্কাই টাচ ট্রাভেলস এন্ড ট্যুরিজমের কর্মকর্তারা।
সংবর্ধনাকালে বাংলা প্রেস ক্লাব নেতৃবৃন্দরা বলেন, কুয়েতে প্রবাসীদের সুখ-দুঃখ ও বিভিন্ন সমস্যা-সম্ভাবনার কথা নিয়মিত দেশ টিভির পর্দায় তুলে ধরেছেন। দীর্ঘ বিরতির পর তার ফিরে আসায় কুয়েতে কর্মরত বাংলাদেশি গণমাধ্যমকর্মীদের কার্যক্রম আরও গতিশীল হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
অনুভূতি প্রকাশ করে দেশ টিভির প্রতিনিধি মোহাম্মদ সেলিম হাওলাদার কুয়েত বাংলা প্রেস ক্লাব এর সকল সহকর্মীদের প্রতি কৃতজ্ঞতা জানান। তিনি বলেন, প্রবাসীদের কল্যাণে এবং দেশের ইতিবাচক ভাবমূর্তি উজ্জ্বল করতে আগের মতোই বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন অব্যাহত রাখবেন।
আজ রোজ রবিবার ১৫ ই নভেম্বর ২০২৬ ইং।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক পুনর্জাগরণ বিডি ২৪